×
ব্রেকিং নিউজ :
অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দি মৃত্যুর ঘটনায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালের চীফ কনসালটেন অব দা ক্রিটিকাল কেয়ার মেডিসিন এন্ড ইমার্জেন্সি মেডিসিন প্রফেসার ডাঃ ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়।  
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন পাইলটের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনডি জোসেফানো। আদালত বাদির জবানবন্দি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার বাদির আইনজীবী সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গালফ এয়ারের পাইলট ফ্লাইট মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দি বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভুল চিকিৎসায় তিনি মারা যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
তিনি জানান, ঘটনার পরের দিন ১ ফেব্রুয়ারি গুলশান থানায় হাসপাতালের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা পুলিশ  আদালতে মামলা করার পরামর্শ দেন। তাই তারা আজ মঙ্গলবার আদালতে এ  মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে এ পাইলটকে গালফ এয়ারের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর হতে পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরে রাত পৌনে তিনটায় তিনি ফ্লাইট পরিচালনার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে হোটেল লা মেরিডিয়ান হতে রওনা দেন এবং ভোর রাত সাড়ে ৩ টার দিকে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। ভোর ৪টা ১০ মিনিটে ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু হলে তিনি শারিরিকভাবে অসুস্থ বোধ করেন। তারপর ভোড়  ৫টার দিকে তাকে রাজধানীর  ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়।
হাসপাতালে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক  প্রফেসর ডাঃ মোঃ ওমর ফারুক এবং সাথে থাকা  ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা তার চিকিৎসায় কালক্ষেপন করতে থাকে। ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছানোর পর হতে দীর্ঘ ৫ ঘন্টা পর্যন্ত তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয়নি। চিকিৎসা প্রদান না করায় তিনি দুপুর ১২টা ৮ মিনিটে মারা যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat