×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৩
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলা সদরে আজ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি ও লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যেগে শহরের ঘোষপট্রি এলাকায় একটি দইয়ের দোকান, দুটি মিষ্টির দোকান ও একটি হার্ডওয়ারর দোকান মালিককে এ অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও প্রস্তুত করার দায়ে দই বিক্রেতা মো. ফরিদকে ৫ হাজার, মিষ্টি ব্যবসায়ী শেখ ফরিদকে ৩ হাজার ও সোহেলের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অপরাধে মো. শরিফের হার্ডওয়ারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং এর নিয়মিত অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। খাবারের দোকানগুলো অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির পাশাপাশি খাবার প্রস্তুত প্রক্রিয়া ও খাবার অপরিস্কার ছিলো। আর হার্ডওয়ারের দোকানে লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat