×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গমাতা: উদ্দীপনার আলো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। 
আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই প্রদর্র্শনী উদ্বোধন করেন। 
সপ্তাহব্যাপী এই চিত্রপ্রদর্শনীতে দেশের ২২জন খ্যাতিমান শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।
বিভাগের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির চেয়ারম্যান অধ্যাপক হাশেম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, বঙ্গমাতা পর্দার অন্তরালে থেকে জাতির পিতার সকল কাজে সহায়তা করেছেন। সকল আন্দোলন ও সংগ্রামে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। 
দেশের ইতিহাসের প্রতিটি পরতে বঙ্গমাতার সুদৃঢ় অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর এসব অবদানের স্বীকৃতি দেয়া সভ্য সমাজের দায়িত্ব। জাতির সামগ্রিক কল্যাণে বঙ্গমাতার অনন্য অবদান তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিল্পী সমাজের প্রতি আহ্বান জানান উপাচার্য ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat