×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের সিনেট তীব্র অজনপ্রিয় পেনশন সংস্কার পরিকল্পনা অনুমোদন করেছে।
ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গুরুত্বপূর্ণ এই সংস্কারের বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ লোকের বিক্ষোভের মধ্যেই শনিবার সিনেটে ১৯৫ ভোটে এটি পাশ হয়।
এর মাধ্যমে এ সংস্কার পরিকল্পনাকে আইনে পরিণত করার সুযোগ আরো এক ধাপ এগিয়ে গেলো। খবর এএফপি’র।
এখন একটি কমিটি এর চূড়ান্ত খসড়া তৈরি করবে। এরপর চূড়ান্ত ভোটের জন্যে সিনেট ও ন্যাশনাল এসেম্বলিতে জমা দেবে।
ভোটের পর দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আজ সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। পেনশন সংস্কার পরিকল্পনা সিনেটে ব্যাপক ভোটে পাশ হয়েছে।
সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে সংস্কার পরিকল্পনা পাশ করতে পারবে বলে তিনি আশা করেন।
এদিকে এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করা শ্রমিক ইউনিয়গুলো এখনও আশা করছে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করা থেকে তারা ম্যাক্রোঁ সরকারকে পিছু হটিয়ে দিতে পারবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে প্রায় তিন লাখ ৬৮ হাজার লোক বিক্ষোভ করেছে। যদিও পুলিশ ধারনা করেছে আট থেকে ১০ লাখ লোক বিক্ষোভে অংশ নিয়েছে।
্উল্লেখ্য, ফ্রান্স সরকারের পরিকল্পনায় অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ করা হয়েছে। এছাড়া পেনশনের পুরো টাকা পেতে হলে অন্তত ৪৩ বছর চাকুরি করতে হবে।
সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে।
বিএফএমটিভিতে শনিবার প্রচারিত এক জনমত জরিপে ৬৩ শতাংশ ফরাসী জনগণ বিক্ষোভের পক্ষে এবং ৫৪ শতাংশ ধর্মঘট ও অবরোধের পক্ষে মত দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat