×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও  প্রযুক্তি  মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, সাভারে পরমানু শক্তি কমিশনের অধীনে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন ধসের ক্ষেত্রে নির্মাণে গাফিলতি চোখে পড়েছে। 
তিনি বলেন, নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি করা নির্দেশনা দেয়া হয়েছে। যদিও বিষয়টি ঠিকাদারের; তবে ভবনের কাজের সাথে সরকারিভাবে যারা জড়িত তাদের কতটুকু গাফিলতি হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। 
আজ শনিবার  সাভারের আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ধসে যাওয়া একটি ১২ তলা ভবনের অংশ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র
সচিব জিয়াউল ইসলাম, পরমাণু শক্তি গবেষণা  প্রতিষ্ঠানের মহাপরিচালক
দেবাশীষ পালসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে নির্মানাধীন ভবনটির ১২ তলার বীম
ঢালাইয়ের সময় ধসে যায়। এতে একজন গুরুতরসহ প্রায় ১৬ জন শ্রমিক আহত হয়।
পরমানু প্রযুক্তির মাধমে ক্যন্সার রোগী নির্নয় ও নিরাময়ের চিকিৎসা কেন্দ্রের ভবন এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat