×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার  জাতি,  ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের বন ও বনভূমি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের বন ও বনভূমির উন্নয়ন জন্য কাজ করতে হবে। 
মন্ত্রী বলেন, বন বিভাগের কর্মচারীদেরও স্মার্টভাবে কাজ করে  প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে। 
শাহাব উদ্দিন শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে এক অনুষ্ঠানে আরো বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। সংস্কৃতি ধরে রেখেই আমরা এগিয়ে যাবো। আমাদের দেশ কোথায় ছিলো এবং  প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন দেশ কোথায় এসেছে।  এটা সম্ভব হয়েছে দেশের নিজস্ব সংস্কৃতি ও লক্ষ্য ঠিক রাখে কাজ করায়। তিনি বলেন, আমরা যে যেখানে আছি, সকলে মিলে দেশ গড়ার কাজ করলে তবেই এটা অদূর ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম সহ রাঙ্গামাটি সার্কেলের বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat