×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলে নেতানিয়াহুর বিরোধীরা শুক্রবার সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুর পররাষ্ট্রনীতিরই ব্যর্থতা হিসেবে দেখছে। বিরোধীরা বলছেন, নেতানিয়াহু  অভ্যন্তরীন বিচার বিভাগীয় সংস্কারের দিকে মনোনিবেশ করে  দেশের বৈদেশিক সম্পর্ককে উপেক্ষা করেছেন। আর সেই কারনে  সংস্কার প্রকল্পটি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করায়, তার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। এটাকে তারা গণতন্ত্রের হুমকি হিসেবে দেখছেন। খবর এএফপি’র।
বিরোধী নেতা ইয়ার ল্যাপিড অপর প্রধান বিরোধীদের সঙ্গে একমত হয়ে টুইটারে লিখেছেন, এটি ইসরায়েল সরকারের বিপজ্জনক পররাষ্ট্র নীতির সম্পূর্ণ  ব্যর্থতা। তিন বছর আগে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতির জয়জয়কার ছিল। বিশেষত ইসরায়েল ও  সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক  হলে,  ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্কের একটি নতুন যুগ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় আব্রাহাম অ্যাকর্ডের অধীনে পরবর্তিতে  প্রথম বাহরাইন এবং পরে মরক্কোর সাথে অনুরূপ চুক্তি হয়েছিল।
সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু, বিশ্বের প্রধান সুন্নি মুসলিম শক্তি  সৌদি আরবকে ইসরায়েলের শত্রু ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক  জোটের অংশ হিসেবে চুক্তিতে আনার বিষয়ে, তার চূড়ান্ত লক্ষ্যকে কখনই  গোপন করেননি। কিন্তু তেমনটি হয়নি । বরং তার পরিবর্তে,  রিয়াদ ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী- শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান আকস্মিকভাবে শুক্রবার বলেছে যে তারা চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধার ও কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এএফপি যোগাযোগ করলে, মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের অনেক বিরোধী ব্যক্তিত্ব রিয়াদ-তেহরান সমঝোতাকে দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী  নেতানিয়াহুর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। দক্ষিণপন্থী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরান-সৌদি চুক্তিকে ইরানের জন্য ‘একটি রাজনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করে, এটিকে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক  জোট গঠন প্রচেষ্টার ওপর মারাত্মক একটি আঘাত এবং নেতানিয়াহু সরকারের বিস্ময়কর ব্যর্থতা বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat