×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং ও এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নগরীর হেলথ এ্যান্ড হোপ হাসপাতাল  ‘স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার: নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ শীর্ষক  অনুষ্ঠানটির আয়োজন করে।
হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান  মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এইচ লেলিন চৌধুরীর সভাপতিত্বে    ‘স্তন ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ ও ‘জরায়ুমুখ ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’- শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. শারমীন ইসলাম ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বিলকিস বেগম চৌধুরী। আলোচনা শেষে বিশেষজ্ঞগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা অংশ এতে নেন।
অনুষ্ঠান শেষে হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের সৌজন্যে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়। এছাড়াও জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১৪ থেকে ৪৫ বছরের নারীদের ‘এইচএপিভি ভ্যাকসিন’ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat