×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। 
গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেবা সরবরাহকে বাধাগ্রস্ত করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। 
খারকিভের গভর্ণর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে। তিনি আরো বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ বলেছেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে সরবরাহ বিঘিœত হচ্ছে।
ওডেশা অঞ্চলের গভর্ণর মাকসিম মার্চনেকো বলেছেন, এ অঞ্চলের জ¦ালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনসমূহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat