×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, যারা দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যারা আঘাত হেনেছে,তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। তাদের বলবো, তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে, শেখ হাসিনার সমৃদ্ধ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না। আমরা মানুষের সাথে আছি। গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমরা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।
নাছিম আজ শনিবার বিকেলে মিরপুর-১এর গোল চত্বরে  বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমাদের দায়িত্ব হল দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেদিকে খেয়াল রাখা। আমাদের সন্তানরা শান্তিতে স্কুলে যাবে, এখানে কোন ভয় ভীতি বা হুমকি বা অগ্নি সন্ত্রাস দ্বারা তাদের ভয় দেখানো হলে আমরা  মেনে নিব না।তার জন্যই আমাদের এই কর্মসূচি। এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির কর্মসূচি।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে কোন আঘাত মোকাবেলা করে দেশের শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে। সন্ত্রাসীরা যতই অপচেষ্টা চালাক দেশের মানুষ অতীতের চেয়ে অনেক  বেশি সচেতন।
‘আওয়ামী লীগ ভয় পেয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, এই দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তারা কোন অশুভ ও সাম্প্রদায়িক শক্তির কাছে কোনদিন মাথানত করেনি, আর করবেও না।
সমাবেশে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামছুনাহার চাপা, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat