×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, সরকার পতনই বিএনপি’র একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেয়া।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আন্তর্গত ঢাকা-৮ নির্বাচনী এলাকার সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না জানিয়ে আব্দুর রহমান বলেন, বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, আপনাদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে।  সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্ধী দেখতে চাই। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পুরো হবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন।  শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ  নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat