×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ভিডিও কলে ইউক্রেনের বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় অংশ  নেওয়ার ব্যাপারে তার  দেশের  প্রস্তাব পুনর্ব্যাক্ত করেছেন।
লুলা টুইটার বার্তায় বলেন, ‘আমি সবেমাত্র ইউক্রেনের  প্রেসিডেন্টের সাথে একটি ভিডিও মিটিং করেছি। আমি অন্য দেশের সাথে কথা বলার এবং শান্তি ও সংলাপের জন্য যে কোনো উদ্যোগে অংশগ্রহণ করার ব্যাপারে ব্রাজিলের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি।’ তিনি বলেন, যুদ্ধ কারো জন্যই লাভের  বিষয় হতে পারে না। খবর এএফপি’র।
এক বছর আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর ইউক্রেন তার বৃহত্তর প্রতিবেশী রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের জি-টোয়েন্টি বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের একদিন পর দুই প্রেসিডেন্টের মধ্যে এ কথোপকথন হয়।
অনেক পশ্চিমা দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার সহায়তায় ইউক্রেনকে অস্ত্র পাঠিয়েছে এবং মস্কোর উপর উপর্যূপরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে লুলা কিয়েভে অস্ত্র পাঠাতে অস্বীকার করে, এর পরিবর্তে, তিনি সমঝোতামূলক শান্তি চুক্তিতে আগ্রহী দেশগুলির একটি গ্রুপ তৈরি করেন।
তিনি ৩০ জানুয়ারি ব্রাসিলিয়ায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে কথোপকথনে তার প্রস্তাবটি সর্বপ্রথম প্রকাশ করেছিলেন। মার্কিন  প্রেসিডেন্ট  জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাছেও তিনি তার প্রস্তাবটি তুলে ধরেন।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন গত সপ্তাহে বলেন, মস্কো প্রস্তাবটি অধ্যয়ন করছে।
গত বছর, যুদ্ধের জন্য ‘পুতিনের মতোই জেলেনস্কি দায়ী’ বলে দাবি করায় লুলা সমালোচনার মুখে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat