×
ব্রেকিং নিউজ :
পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, দেশটি তার ‘সবচেয়ে কঠিন শীত’ থেকে বেঁচে গেছে, কারণ ইউক্রেনীয়রা বুধবার বসন্তের প্রথম দিনটিকে স্বাগত জানিয়েছে। যদিও এসময় রাশিয়া ইউক্রেনের পানি ও বিদ্যুত অবকাঠামোর মারাত্মক ক্ষতি করেছে।
কিন্তু কিয়েভ পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে প্রচন্ড চাপের মধ্যে ছিল। এদিকে মস্কো বলেছে, তারা ২০১৪ সালে ক্রেমলিন অধিভূক্ত ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনীয় ড্রোনের একটি বিশাল ব্যারেজ ভূপাতিত করেছে। খবর এএফপি’র।
অক্টোবর থেকে ইউক্রেনের মূল স্থাপনাগুলোর ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে লাখো  মানুষের পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শীতে জ্বালানি সরবরাহের অবকাঠামোগুলোতে পদ্ধতিগত হামলার ফলে সৃষ্ট পরিস্থিতিতে ইউক্রেনীয়দের টিকে থাকার প্রশংসা করেন। এসব হামলার ফলে লাখো মানুষকে অন্ধকার ও ঠান্ডার ভোগান্তিতে পড়তে হয়েছিল।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘আমরা এই শীতকে কাটিয়ে উঠতে পেরেছি। এটি খুব কঠিন সময় ছিল এবং প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। আমরা এখন আমাদের মানুষদেরকে জ্বালানি ও বিদ্যুত দিতে সক্ষম হয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বসন্তের প্রথম দিনটিকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যুদ্ধের জন্য আরেকটি ‘বড় পরাজয় ’ উল্লেখ করে দিনটিকে স্বাগত জানান।
কুলেবা এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের ইতিহাসে শীতের সবচেয়ে জটিল পরিস্থিতিতে বেঁচে  গেছি। প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে আমরা অটুট ছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat