×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫দিন ব্যাপী কবি সুকান্ত মেলা চলছে। তরুণ ও বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামীণ মেলা এবং সৃজনশীল স্টলের সমন্বয়ে জমে উঠেছে কবি সুকান্ত মেলা। কবির পৈতৃক ভিটা কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এ মেলা আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে ।
কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য্যরে জন্মবার্ষিকী উপলক্ষে ১০বছর ধরে কবির পৈত্রিক ভিটায় আমরা মেলা করে আসছি। কবির জন্ম আগস্ট মাসে। আগস্ট মাস আমাদের বাঙ্গালী জাতির জাতীয় শোকের মাস। তাই আমরা প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এ মেলার আয়োজন করে আসছি। বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসাস ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুূলু, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, কবি মিন্টু রায়, শিক্ষক হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধ্যায় কবি সুকান্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক কবি ও আবৃত্তিশিল্পী প্রদ্যোত রায় বলেন, কবি সুকান্ত নিপিড়ীত মানবতার মুক্তির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য: ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
কবির পিতা নিবারণ ভট্টাচার্য্য দেশ বিভাগের আনেক আগেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রামের ভিটেমাটি ফেলে রেখে পরিবার পরিজন নিয়ে কলকাতা চলে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat