×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন  ছাড়া টিকিট ক্রয় করা যাবে না। তিনি বলেন, প্রথম পর্যায়ে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের টিকিটের জন্য এ ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে।
রেলপথ মন্ত্রী আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং চালু ও টিকিট চেকিং ব্যবস্থার ডিজিটালাইজেশনে ‘পস মেশিন’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘টিকিট যার ভ্রমণ তার’ এই শ্লোগানকে সামনে রেখে ‘স্মার্ট রেলওয়ে’ গঠনের অংশ হিসাবে এ ব্যবস্থা চালু করা হলো উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল, তা থেকে বের হওয়ার জন্যই ‘টিকেট যার ভ্রমণ তার’ কার্যক্রম আমরা শুরু করেছি, যা আজ (১মার্চ-’২৩) থেকে কার্যকর হচ্ছে।’
রেলপথ মন্ত্রী বলেন, রেলের যাত্রীরা যাতে আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারে এবং কোন প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে তা নিশ্চিত করার জন্যই টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। আজ ১০০টি পস মেশিন হস্তান্তর  করা হয়েছে । এখন থেকে অনলাইনে টিকিট বাতিলের জন্য আর কাউন্টারে যেতে হবে না, অনলাইনেই টিকিট বাতিল করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat