×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ শরীয়তপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল সাড়ে ১০ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহামন জন।
র‌্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat