×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাক্রম রূপান্তর করে দক্ষ জনসম্পদ তৈরিতে কাজ করছে সরকার।
তিনি বলেন, প্রচলিত শিক্ষণ পদ্ধতি, প্রচলিত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল করে তোলার সিলেবাস ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
আজ লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৩ দিনের ‘শিক্ষা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই উদ্যোগের জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা দরকার যাতে তারা সুনাগরিক হিসেবে তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে পারে।
মানবিকতার শিক্ষা আমাদের  প্রয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন আমরা তা পূরণ করবো এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। 
শিক্ষামন্ত্রী বলেন, গ্রাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যাতে চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।
উল্লেখ্য, রোববার সকালে উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল হক।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসাইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মাহবুবা নাসরিন, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দীপক রায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় ৯টি সেশনে ২৭টি প্রবন্ধ উপস্থাপন করেন আলোচকবৃন্দ। এ সম্মেলনে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খ্যাতিমান ও বিশিষ্ট চিন্তাবিদ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশ নেয়। সম্মেলনের শেষ দিন মঙ্গলবার যোগ দিয়ে সেশনে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো: মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোরশেদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat