×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে মানুষ রাজনৈতিক নেতা হিসেবে না, সন্ত্রাসী হিসেবে চেনে। এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না। 
হানিফ বলেন, বিএনপি যে দশ দফা দাবীতে আন্দোলন করছে  সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবী। 
তিনি বলেন, বিএনপির এই দাবীর মধ্যে জনগনের কোন কথা নেই। এই দাবী নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবীর সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবী আদায়ও সফল হবে না।
এসময় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এবং কুষ্টিয়া সদর উপজলো চেয়ারম্যান আতাউর  রহমান আতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat