×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড আভিনেত্রী পরিণীতি চোপড়া ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে রোম্যান্সের সাথে ক্যরিয়ারের শুরুটা করলেও এখনো জীবনের রোমান্স করার সঠিক হিরো খুঁজে পাননি।
এদিকে, বলিউডে চলছে বিয়ের মৌসুম। পরিণীতির সমসাময়িক তারকাদের আনেকেই বিয়ে করছেন। তার মনেও বিয়ের ফুল ফুটতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মজার ছলে তিনি একটি ছেলে খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নে পরিণীতি বলেছেন, ‘আপনারা আমার জন্যে একটি ছেলে খুঁজে দিন দেখি! দিলেই আমার জীবনটা সাজাতে পারবো। এ বিষয়ে আপনাদের কোনো সুপারিশ থাকলে বলুন, আমি শুনছি।’
২০১১ সালে বলিউডে হাতেখড়ি হয় পরিণীতির। প্রিয়াঙ্কা চোপড়ার বোন বলে নয়, রীতিমতো অডিশন দিয়ে সুযোগ পেতে হয় তাকে। ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ‘ইশকজাদে’, ‘হাসি তো ফাসি’, ‘মেরি প্যায়ারি বিন্দু’র মতো ছবিতে দেখা গেছে তাকে। তবে এখন সময়টা তেমন ভালো যাচ্ছে না। সেই অর্থে একটি ছবিও হিট হয়নি। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘উঁচাই’ বক্সঅফিসে সাফল্য পায়নি। তা নিয়ে অবশ্য বিশেষ চিন্তিত নন পরিণীতি।
তবে এসব নিয়ে হতাশ নন অভিনেত্রী। তিনি জানেন, ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। এভাবেই এগিয়ে যেতে চান তিনি। আগামী দিনে হাতে রয়েছে বেশ কিছু কাজ। আপাতত তা নিয়ে ব্যস্ত থাকতে চান। তবে এরই মধ্যে অপেক্ষা স্বপ্নের রাজকুমারের!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat