×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ শরীয়তপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।
সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ।সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহা: মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখ।
মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ২৮টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat