×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার একটি বাস গিরিখাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নাগরিক সুরক্ষা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সূত্র জানায়, বাসটি আলজিয়ার্স থেকে টিকজদা যাওয়ার সময় এল আসনাম শহরের কাছে ১৫০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে যায়। এটি একটি পাহাড়ী রিসোর্ট যা পর্যটকটের কাছে খুবই জনপ্রিয়।
এ ঘটনায় আহত সকলকে নিকটবর্তী বুইরা হাসপাতালে নেওয়া হয়েছে।
টিকজদা পাহাড়ী অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রবল তুষারপাতের পর সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
জাতীয় নিরাপত্তা সংস্থা জানায়, দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে গণপরিবহনের চালকদের আইন মেনে গাড়ি না চালানো এবং মোটরচালকদের বেপরোয়া গতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat