×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এ্যাড ভিশন বাংলাদেশ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী ও পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ করেছে। 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় আজ বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন মোড়ে তারা এই বৃক্ষ রোপণ এবং পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে। 
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বৃক্ষ বিশেষ ভূমিকা রাখে। পরিবেশ ভারসাম্য ও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ আমাদের পরম বন্ধু। 
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতার কারণে নগরবাসী বৃক্ষ রোপণে উৎসাহিত হচ্ছে। বৃক্ষের প্রতি নগর পিতার এমন ভালবাসা চট্টগ্রামে প্রকৃতির নতুন মাত্রা দিতে সক্ষম হবে। 
এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাড ভিশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজেদুল করিম মিল্টন, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাসান মুরাদ, আবদুল মান্নান রানা, এম এ হাশেম, মোঃ জসিম উদ্দিন, আসিফ ইকবাল, আয়েশা সিদ্দিকা, নিশিতা বড়–য়া নিশি, মো. মোস্তফা, মো. শিহাব, মো. নিজাম, ইয়াছির আরফাত রিকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat