×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও টুঙ্গিপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে।
রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া থানা, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, পৌর কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে-সাথে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পতাকা উত্তোলন করা ও সকালে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে প্রভাতফেরী বের করা হয়।
সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা পুলিশের পক্ষ থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনসহ দূর-দূরান্ত আসা সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর সমাধিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat