×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ৪০০ কারাবন্দী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে ৪০০ কারাবন্দীর প্রত্যেকে পৃথকভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংগীত দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু করা হয়। তারপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্যে দিয়ে কারাবন্দীরা ভাষা শহীদরে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এরআগে জেলা কারাগারের সুপার মো. আল মামুন, জেলার মো. মোশফিকুর রহমানসহ কারা কর্মকর্তা, কারারক্ষীসহ অন্যরা পুস্পস্তবক অর্পণ করে ভাষ শহীদদের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কারবন্দীদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভ্যুদয়ের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
জেলা কারাগারের সুপার মো. আল মামুন বলেন, অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ । দিবসের প্রথম প্রহরে আমরা গোপালগঞ্জ পৌরপর্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছি। এরপর সকালে কারবন্ধীরা ফুল দিয়ে কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে আমরাও শ্রদ্ধা নিবেদন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat