×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সুপ্রমিকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেকমন্ত্রী ও সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা আজ দুপুর সাড়ে ১২টায় সুপ্রমিকোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাগণ, সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট, সুপ্রমিকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রমিকোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিপুলসংখ্যক আইনজীবীসহ মরহুমের শুভাকাক্সক্ষীগণ অংশ নেন।
ব্যারিস্টার নাজমুল হুদা রোববার ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়ীতে শেষ জানাজা পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন।  ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন।  
এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat