×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ২৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী-২ (সদর)  আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বৈশ্বিক সংকট সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। 
সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে সদর উপজেলায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে দলকে সু-সংগঠিত করতে হবে। এভাবে সংগঠিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে হবে। আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে দলকে সুসংগঠিত করে দেশ বিরোধী শক্তি সমূহকে প্রতিহত করতে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে আমরা ৫০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবো। মাসব্যাপী এ কার্যাক্রম চলবে।’ 
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের তিন সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat