×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নিজেরাও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়। পদযাত্রার নামে তারা সারাদেশে বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করার মাধ্যমে এখনি সরকারকে নামাতে চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির এটা পদযাত্রা না এটা মরণ যাত্রা।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। তারা দেশের কর্মকান্ড থামিয়ে দিতে রাস্তা অবরোধ, পদযাত্রার মত কর্মসূচি দিয়ে মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। 
উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবিবসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন সব ভুলে গেছে। তিনি বলেন, আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। সে জন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের যে একাডেমিক ভবন আজ উদ্বোধন করেছি, এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হবে। তবেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারবো।
প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জস্থ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat