×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ শুক্রবার ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এইচ-৩ নামের এ রকেট জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২এ মডেলের উত্তরসূরি যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।
জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো এএফপি’কে বলেন, তবে ‘এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর  কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।’
টিভি ফুটেজে দেখা যায়, মহাকাশযানটি তার লঞ্চ প্যাডে স্থির হয়ে বসে আছে, এমনকি এর প্রধান ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটি সফলভাবে জ্বলে ওঠার আভাস দেয়।
ফুজিমোটো বলেন, সংস্থাটি এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের তারিখ পুন:নির্ধারণ করবে।
সাশ্রয়ী ব্যয় ও নির্ভরযোগ্যতার পাশাপাশি বাণিজিকভাবে বারবার উৎক্ষেপণের জন্য এইচ-৩ তৈরি করা হয়।
জাপানের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat