×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ২৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ পুলিশের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, ‘যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 
পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, সকল রেঞ্জের ডিআইজি, পুলিশের সকল জেলা সুপারিন্টেন্ডেন্ট ও অন্যান্য ইউনিটের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।
গুজব সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনার ও দেশের প্রধান শহরগুলোকে নজরদারির আওতায় আনার জন্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন।
মামুন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ  শহিদ মিনারের আশপাশের এলাকাকেও সিসিটিভি’র আওতায় আনা হবে। পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো দেশের জনগণ শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবে।
এসময় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, মো. আতিকুল ইসলাম ও মো. মাজহারুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের সদরদপ্তরে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat