×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে।
শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গতবছর আমাদের শিক্ষাক্রমে ৬ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হয়েছে। যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো তখন আমরা ৫ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও ৫ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হবে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে, সবসময়ই কোন না কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া খুব সহজ নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat