×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার ৩ উপজেলায় ৯৫ হাজার ১শ’৪৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার দুপুর ১টায় নড়াইল সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়।
ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লেøাগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন।নড়াইলের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়।শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন। এছাড়া শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
কর্মশালায় জানানো হয়,জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ০৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।এ জেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৫শ’৭১জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫শ’৭৬ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।মোট ১ হাজার ২০টি কেন্দ্রে দু’প্রকারের এ ক্যাপসুল খাওয়ানো হবে।এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২হাজার ৪০জন স্বেচ্ছাসেবক, ২শ’৫০জন কর্মী এবং ১শ’২০জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৩উপজেলার ৩৯টি ইউনিয়নের এবং দুটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম মাসুদ,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার,ডা: সুভাশীষ বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হারাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat