×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-১৫
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সর্বমোট ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাসস্তবায়নাধীন এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বুধবার দুপুর ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।
জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ , ডা. মো.আবু ফয়সাল, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ প্রমূখ।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে এবং এবার ৬-১১ মাস বয়সী ৯২৫১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২৪২৫ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানোার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat