×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

"পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ করেছে শরীয়তপুর পৌরসভা যুবলীগ।
আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ" সম্পর্কিত ২ শতাধিক শিশুতোষ বই বিতরণ করেন শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক মো. রোমান আকন্দ।
আজ শরীয়তপুরের সাজনপুর মর্ডান কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা মো. রোমান আকন্দ বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতেই আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবে। আর আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোহাগ হাওলাদারসহ শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat