×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আশুগঞ্জে ঘোড়াশাল সার কারখানার আদলে আরেকটি সার কারখানা স্থাপন ও চিনি শিল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি)। 
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে জেবিআইসি’র গভর্নর হায়াশি নবুমিতসুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ ব্যক্ত করেন।
এছাড়া, জেবিআইসি ইলেক্ট্রিক মিটার ও অটোমোবাইলসহ অন্যান্য খাতেও অর্থায়নে আগ্রহী। 
শিল্পমন্ত্রী এ সময় বলেন, ‘জাপান বিভিন্নভাবে আমাদের কৃষি ও শিল্পখাতে সাহায্য করছে। সার কারখানা স্থাপনে এবং  প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে মিতসুবিশি গাড়ি সংযোজনে আমরা একযোগে কাজ করছি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোন করেছি।’
তিনি বলেন, ‘আমরা চিনি শিল্পকে আধুনিকায়নের চেষ্টা করছি। চিনিকলগুলোর অধীনে প্রচুর পরিমাণে ভূমি রয়েছে। আমরা কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহী। আমাদের লাভজনক প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি লিমিটেডে দ্বিতীয় একটি ইউনিট স্থাপনে কাজ করছি। জেবিআইসি এসব খাতে অর্থায়ন করতে পারে। আমাদের দরকার অর্থায়ন, অটোমেশন, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি।’
শিল্পমন্ত্রী এ সকল ক্ষেত্রে জাপানি অর্থায়নে জি-টু-জি বা দ্বি-পক্ষীয় চুক্তির ওপর গুরুত্ব দিয়ে যৌথ বিনিয়োগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশা প্রদান করেন।
জেবিআইসি’র প্রতিনিধি দলে ছিলেন গভর্নরের মুখ্য সচিব এবং উপদেষ্টা ওডিএ মাসাহিরো, জেবিক প্রতিনিধি নাকানো মুতসুমি ও কুড়িহারা তশিহিকো ।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, যুগ্মসচিব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মুঃ আনোয়ারুল আলম, মো. আব্দুল ওয়াহেদ, উপসচিব শরীফ মো. মাসুদ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat