×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়েছে।বুধবার দুপুরে বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) প্রফেসর ডা. মো. সামিউল ইসলাম।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার উপর প্রায় ৭০৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট ‘শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল’র নির্মাণ করা হয়। বর্হিবিভাগ স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে স্বাস্থ্য সেবা নিতে পারবেন গোপালগঞ্জ , নড়াইল, বাগেরহাট, মাদারীপুর ও আশপাশের জেলার হাজার হাজার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat