×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ২৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিত করে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে মানুষকে সেবা করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি সচিবালয়ের নিজ কার্যালয়ে বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসা. আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহবান জানান।
বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তাজুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানেন। আর স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি।
তিনি বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন। জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের সেবা পেতে যাতে কোন প্রকার ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে কাউন্সিলরদেরকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলররা তাদের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat