×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আজ পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘শীত উৎসব’ অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।  
জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, মমতাজ বেগমসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ পরিবেশিত কবিতা ও সঙ্গীত সংসদ সদস্যরা উপভোগ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য ও তাদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat