×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম বলেছেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমান অধিকার নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
শুক্রবার দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃসেবা কার্যক্রমের সেবাগ্রহীতাদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন,বিনাসুদে ক্ষুদ্রঋন প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করে আমরা দেশের সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল,শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ,ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাসনাত হোসেন প্রমুখ।
এর আগে সচিব মো: জাহাঙ্গীর আলম শহরের হাছননগরস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস নির্মাণ শীর্ষক প্রকল্প, নির্মাণাধীন সুনামগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ও নির্মাণাধীন জেলা সমাজসেবা কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী,সমাজসেবা বিভাগের উপ-পরিচালক সুচিত্রা রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat