×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিরল রোগে আক্রান্ত হবার পর অনেকেই ভেবেছিলেন যে, সামান্থা বুঝি সহসা ফিরবেন না অভিনয়ে। কিন্তু দমতে নারাজ দক্ষিণী তারকা সামান্থা রথ প্রভু। ‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার।
জানা যায়, দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তাও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং। কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ।
এই ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে অলু অরহার। দুস্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে অরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’। অন্য দিকে এরই মধ্যে আরও একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের ছবিতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। শুরু হয়েছে সেই কাজও। এ বার প্রকাশ্যে এল ‘সিটাডেল’-এ সামান্থার লুক। অভিনেত্রীর? পরনে কালো জ্যাকেট, জিন্স আর রোদচশমা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামান্থার এই অবতার। সামান্থার এই অবতারে মুগ্ধ খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। সমাজমাধ্যমে সামান্থার লুকের প্রশংসাও করেন প্রিয়াঙ্কা। রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’ সিরিজে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat