×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচারপ্রার্থীদের জন্য গতকাল ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস দেয়া হচ্ছে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সুপ্রিমকোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কোন বিচারপ্রার্থী প্রবেশ পাস সংগ্রহ ব্যাতিত আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন না। গত ২৪ জানুয়ারি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং  গতকাল ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের ঊহঃৎু চধংং মেনু ব্যবহার করে ডিজিটার পাস সংগ্রহ করা যাবে।  এছাড়াও  বাংলাদেশ সুপ্রিমকোর্টের মূল ভবনের নীচতলায় সোনালী ব্যাংক সুপ্রিমকোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিজিটাল পাস সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল পাসের জন্য জাতীয় পরিচয় পত্রের কপি ও একটি মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat