×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বৃহষ্পতিবার এ কথা জানিয়েছে। 
উত্তর কোরিয়া এ মহড়াকে চরমসীমা লংঘন বলে অভিহিত করেছে। 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লী জং সাপ উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকারের পর এ মহড়া চালানো হয়েছে। 
চলতি বছর দু’দেশের এটি প্রথম সামরিক মহড়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবারের এই মহড়া উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দৃঢ় ও বিশ্বাসযোগ্য সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ও সক্ষমতা দেখানো হয়েছে। 
মহড়ায় আমেরিকার বি-১বি দূর পাল্লার বোমারু বিমান, স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২ ও দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নিয়েছে। 
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই মহড়া চরম সীমা লংঘন করেছে। 
দেশটির সরকারি সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ একথা বলেছে। 
এদিকে সম্প্রতি সিউলে ড্রোন অনুপ্রবেশসহ পিয়ংইয়ংয়ের অব্যাহত উস্কানি মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া আরো সম্প্রসারণ ও জোরদারে সম্মত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat