×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহে ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, সেখানে তিনি ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহবান জানাবেন। 
ব্লিনকেন সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামীন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। ইসরায়েলের ইতিহাসে কট্রর ডানপন্থী সরকারের প্রধানমন্ত্রী বর্ষীয়ান নেতা নেতানিয়াহু ক্ষমতায় আসার পর ব্লিনকেনের সঙ্গে এটাই প্রথম বৈঠক। 
পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সোম ও মঙ্গলবার পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।  
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ব্লিনকেন ইসরায়েলি অভিযানে বেশকিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহবান জানাবেন।
রোববার ব্লিনকেন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যস্থ্যতাকারি মিসর সফরে যাবেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat