×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক  আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সমান সুযোগ নিশ্চিত করেছে। সুষম শিক্ষাদান কার্যক্রমের মাধ্যমে দেশের উন্নয়ন, কৃষ্টি-সংস্কৃতি ও অগ্রগতিকে বিকশিত করা সম্ভব।
আজ বরিশালের আগৈলঝাড়ায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 
আবুল হাসানাত আবদুল্লাহ্  আরো বলেন, দেশকে এগিয়ে নিতে ও নতুন প্রজন্মের  মেধা, মনন এবং সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক শক্তি। 
তিনি বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় সেজন্য বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দের ভিডিও ধারণ করে তা সংসদ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এরফলে সর্বস্তরের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প কাজ যাতে সুষ্ঠুভাবে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat