×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সোমবার বলেছেন, ইউক্রেনে যা চলছে তা আর হাইব্রিড যুদ্ধ নয়, বরং পশ্চিমা দেশ ও রাশিয়ার মধ্যে একটি বাস্তব যুদ্ধ। খবর তাসের।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সাথে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে কথা বলার সময় আমরা এই সত্যটি নিয়ে কথা বলেছি যে, এটি আর একটি হাইব্রিড যুদ্ধ না, বরং এটি একটি বাস্তব যুদ্ধ। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করে আসছে। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে ইউক্রেনে থাকা রুশ ভাষা থেকে শুরু করে সংস্কৃতি সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে এবং লোকজনকে তাদের মাতৃভাষা বলতে নিষেধ করছে।’
ল্যাভরভ বলেন, ইউক্রেনে সকল ক্ষেত্রে এটি একটি সাধারণ চর্চা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পোরোশেঙ্কে এবং বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কি নির্বাচিত হওয়ার পরপরই যুদ্ধবাজ প্রেসিডেন্টে পরিণত হন। অথচ তারা শান্তি প্রতিষ্ঠার শ্লোগান দিয়ে নির্বাচিত হন।
রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক স্মরণ করেন যে, ইউক্রেন এমন আইন গ্রহণ করেছে যা রাশিয়ান ভাষায় শিক্ষা ও সংবাদমাধ্যম নিষিদ্ধ করে। এছাড়া ইউক্রেনে এমন সব আইন রয়েছে যা বাস্তবে দৈনন্দিন জীবনে রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধ করে।
ল্যাভরভ আরো বলেন, ‘রাশিয়ান ভাষা সম্পর্কিত যে কোন যোগাযোগ নিষিদ্ধ। আর এসবের সবকিছু পশ্চিমারা সমর্থন করে আসছে। এক্ষেত্রে পশ্চিমারা বিভাজনের প্রতীক নব্য-নাৎসিদের নিয়মিত কার্যক্রমকে সমর্থন করে আসছে যা নুরেমবার্গ ট্রাইব্যুনাল দ্বারা নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে স্বীকৃত। পশ্চিমারা এসবকে সমর্থন করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat