×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুর্দি আন্দোলনকারীদের হস্তান্তর এবং তুরস্কের নেতৃত্বের প্রতি আঘাত হানতে কুর্দিদের বিক্ষোভের আয়োজন ঠেকানোর জন্য স্টকহোমের কাছে আঙ্কারার দাবিগুলো নিয়ে  টানাপোড়েনের কারণে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য সুইডেনের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।  
স্টকহোম ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর তুর্কি স্টাডিজের পরিচালক পল লেভিন বলেছেন, মে মাসের মাঝামাঝি তুরস্কের সংসদীয় নির্বাচনের পরে এ ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে।
লেভিন এএফপিকে বলেন, আমরা এখন সম্ভবত নির্বাচনের আগে তুর্কি অনুমোদন ভুলে যেতে পারি, বিষয়টি ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘এর পরে কি হবে তা নির্ভর করে কে জিতবে তার উপর।’    
সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আপত্তি মূলত স্টকহোমের তুর্কি নাগরিকদের হস্তান্তর নিয়ে, তুরস্ক তাদের সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করতে চায়, কিন্তু সুইডেন তাদের হন্তান্তর করতে অস্বীকার করছে। 
১৪ মে এরদোগান পুনঃনির্বাচনের জন্য ভোটের লড়াইয়ে নামছেন। 
গত ডিসেম্বরে সুইডেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন সদস্যকে তুরস্কের কাছে হস্তান্তর করে। তিনি তুরস্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং সুইডেনে আশ্রয় প্রত্যাখ্যান করেছিলেন।
এরদোগান স্টকহোমের কাছ থেকে তুরস্ক এবং তার পশ্চিমা মিত্রদের দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত পিকেকে’র বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে চান।
লেভিন বলেন, ‘একদিকে তুর্কি প্রেসিডেন্ট কথিত অবমাননার অভিযোগে কয়েক হাজার লোককে কারাগারে বন্দী রেখেছেন এবং নির্বাচনের কয়েক মাস আগে দুর্বল অর্থনীতি থেকে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছেন।’ 
তিনি বলেন, ‘অন্যদিকে, সুইডেনে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা সুইডেনের ন্যাটো সদস্যপদের  বিরুদ্ধে এবং পিকেকে সমর্থকরা তাদের প্রতি সরকারের অনুসরণ করার জন্য সরকারের প্রতিশ্রুতি নিয়ে চিন্তিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat