×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শীতে কাঁপছে শীতার্ত মানুষ। আর এদের কথা চিন্তা করেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার স্থাপন করেছেন মানবতার দেওয়াল। এখানে বৃত্তশালীরা গরম কাপড় রাখবেন। আর শীতর্তরা এখান থেকে প্রয়োজনীয় গরম কাপড় নিয়ে শীত নিবারন করবেন। এ উদ্দেশ্যেই এটি করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ব¡রে এ মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, প্রচন্ড শীতে যারা গরম কাপড় কিনতে পারছেন না আমরা তাদের কথা চিন্তা করেই এ মানবতার দেওয়াল স্থাপন করেছি। আমাদের এ মানবতার দেওয়ালে  সমাজের বিত্তশালীরা তাদের অব্যবহৃত কাপড়গুলো রেখে যাবেন । আর যে সকল শীতার্ত মানুষদের গরম কাপড় কেনার সমর্থ নেই তারা এখান থেকে প্রয়োজনীয় গরম কাপড় নিয়ে যাবেন। এ উদ্দেশ্যেই এটি করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সার্বক্ষণিক ভাবেই ভালো কাজ করে থাকেন। আর ভালো কাজের অংশ হিসেবে তারা এ মানবতার দেওয়াল স্থাপন করেছে। এ ভালো কাজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করছি জ্ঞানের আলো পাঠাগার এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখবে। 
শীতার্ত রমেশ বাড়ৈ বলেন, এখানে অনেকেই গরম কাপড় রেখে গেছেন। এখান থেকে আমার পছন্দের শীতের কাপড় সংগ্রহ করেছি। এ কাপড় দিয়েই শীত প্রতিরোধ করছি। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। আমার মতো আরো শীতার্তরা এ দেওয়াল থেকে উপকৃত হচ্ছে।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, আর্ত মানবতার সেবা একটি মহৎ কাজ। এ মহৎ কাজে এগিয়ে এসছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। তারা উপজেলা পরিষদ চত্বরে মানবতার দেওয়াল করেছে। এতে ভালো সাড়া পড়েছে। এখানে অনেকেই শীতের কাপড় রেখে যাচ্ছেন। আর যার প্রয়োজন তিনি এখান থেকে শীতের কাপড় সংগ্রহ করছেন। এখান থেকে কাপড় সংগ্রহ করে শীতার্ত মানুষ শীত কষ্ট লাঘব করছে। এ মহতী উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিটি সদস্যকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat