×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো’র পূবাঞ্চলে একটি গির্জায় রোববার  বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। ইসলামিক ষ্টেট জিহাদিরা এই হামলার দায় স্বীকার করেছে।
কঙ্গোর সামরিক মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশাই বলেছেন, উগান্ডা সীমান্তবর্তী শহর কাসিন্দির (নর্থ কিভু প্রদেশ)  পেন্টেকোস্টাল গির্জায় এই ‘সন্ত্রাসী ঘটনা’ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানানো হয় পাঁচজন।
তবে কঙ্গোতে উগান্ডার সামরিক অভিযান পরিচালনাকারি দলের মুখপাত্র বিলাল কাতাম্বা  রোববার সন্ধ্যায় বলেছেন, বিস্ফোরণে ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ‘আক্রমণকারীরা হামলা চালানোর জন্য একটি আইইডি ব্যবহার করেছিল এবং আমরা সন্দেহ করছি এডিএফ এ হামলার পিছনে রয়েছে।’ এএফপি নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
কঙ্গোর যোগাযোগ মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় বলেছে যে, আক্রমণটি স্পষ্টতই অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)- দ্বারা পরিচালিত হয়েছিল। গোষ্ঠীটিকে ইসলামিক স্টেট গ্রুপ মধ্য আফ্রিকায় তার সহযোগী হিসেবে দাবি করে। 
ডিআরসি’র পূর্বাঞ্চলে ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এডিএফ  অন্যতম  ভয়ঙ্কর গ্রুপ। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অনেকগুলি আঞ্চলিক যুদ্ধের উত্তরাধিকার যা শতাব্দীর শুরুতে বিশাল দরিদ্র দেশে ছড়িয়ে পড়ে। 
এডিএফ’র বিরুদ্ধে হাজার হাজার কঙ্গোর নাগরিককে হত্যার ও উগান্ডায় বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। এডিএফ কর্মীরা অতীতে নর্থ কিভুর বিভিন্ন শহরে বোমা স্থাপন করেছিল।
বিশেষ পর্যবেক্ষণ গ্রুপ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, রোববার সন্ধ্যায়, ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে । এই ঘটনায় প্রায় ২০ জন লোক নিহত হয়।
সেনাবাহিনীর মুখপাত্র মুয়ালুশাই জানান, হামলার পর কেনিয়ার একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat