×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকের ভাগ্যোন্নয়নে কাজ করছে।আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থসেবা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। উন্নয়নের অংশ হিসেবে গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। ৯৯ শতাংশ বাড়ীতে বিদ্যুৎ গিয়েছে। চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, আওয়ামী লীগ উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মআহবায়ক খসরু ঢালী, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ভুলন চৌধুরী ও মহন মিয়া প্রমূখ।এদিন পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat