×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ।আজ রোববার সকালে রাজধানীর মালিবাগ এলাকার আবুজর গিফারি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এ সময়ে বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।তিনি বলেন, ‘এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন।’এ সময় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat