×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের উত্তরে একটি জঙ্গলে বন্দুকযুদ্ধে থাই সামরিক বাহিনী পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে। কর্মকর্তারা শুক্রবার বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে এই ধরনের মারাত্মক সংঘর্ষের ঘটনা এটা তৃতীয়। 
বৃহস্পতিবার ভোরে চিয়াং রাই প্রদেশে এই ঘটনা ঘটেছে যা থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের মধ্যে কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ সীমান্ত অঞ্চলের কাছে। এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার একটি লাভজনক কেন্দ্র
সেনাবাহিনীর একটি টহল দল পিছনে ব্যাগসহ পাঁচজন সন্দেহভাজন চোরাকারবারীর একটি দলের মুখোমুখি হলে তারা তাদের ব্যাগ তল্লাশি করতে অস্বীকার করায় সেনা সদস্যরা গুলি বর্ষণ শুরু করে। সামরিক বাহিনী একথা জানিয়েছে।
ফা মুয়াং টাস্ক ফোর্সের একজন কর্মকর্তা মি. প্রেমচাই প্রেমকামল এএফপি’কে বলেন, ‘সীমান্তে মাদকদ্রব্য খুব প্রচলিত ছিল কিন্তু সম্প্রতি কমান্ডারের কাছ থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল জোরদারের নির্দেশ দেয় থাই সরকার।’
টাস্কফোর্স জানিয়েছে, সংঘর্ষ পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল এবং কোনও সৈন্য আহত হয়নি।
গ্রুপের কাছ থেকে প্রায় ৫ লাখ মেথামফেটামিন ট্যাবলেট এবং একটি বন্দুক উদ্বার করা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে বন্দুক যুদ্ধের আরো দ’ুটি ঘটনায় ছয় জন মাদক চোরাচালানকারীকে হত্যা এবং ডিসেম্বরে ১৫ জনের মৃত্যু হয়।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া মেথের অবাধে বাণিজ্য চলছে এবং কর্তৃপক্ষ ২০২১ সালে এশিয়ান অঞ্চল জুড়ে রেকর্ড বিলিয়ন মেথামফেটামিন ট্যাবলেট আটক করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং এর অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, কিন্তু সমস্যাযুক্ত শান রাজ্যে সিন্থেটিক ওষুধের উৎপাদন ইতোমধ্যেই অবৈধভাবে বেড়ে চলেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat